Ajker Patrika

শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ, প্রেমিক যুগলের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২০: ৪৭
শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ, প্রেমিক যুগলের মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রিনা আক্তার (২৫) ও আল আমিন। রিনা আক্তার উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা। আল আমিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহত রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানার শ্রমিক ছিলেন। প্রেমিক আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা রত্না বেগম বলেন, দুপুরের পর থেকে তাঁরা দুজন রেলপথ ধরে হাঁটাহাটি, গল্প ও খুনসুটি করছিল। দীর্ঘ সময় ধরে তাঁরা রেলপথে বসে গল্প আড্ডায় সময় কাটিয়েছেন। হঠাৎ করে সন্ধ্যার দিকে মৃত্যুর খবর পাই।

স্থানীয় বাসিন্দা লিপি বেগম বলেন, বিকেল ৫টার দিকে রেলপথে হাঁটাহাটি করার সময় দুজন ছেলে ডাকাডাকি করে জানায়, দুজন মানুষ রেলপথ মারা গেছে। এরপর আশপাশের লোকজন গিয়ে দুজনের মরদেহ দেখতে পায়।

নিহত রিনা আক্তারের ভাই সুমন বলেন, পূর্বের স্বামীর ঘর থেকে চলে এসে প্রেমিক আল আমিনকে বিয়ে করে রিনা। বিয়ের পর থেকে তাঁর সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। কী কারণে আত্মহত্যা করেছে, তা বলতে পারব না।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, বিকেলের দিকে এক ছেলে এক মেয়ে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এরপর ট্রেনে কাটা পড়ে তাঁদের মরদেহ অনেক দূর নিয়ে যায়। মরদেহের অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে পড়ে রয়েছে। হাত এক জায়গায়, মাথা এক জায়গায়, জুতোজোড়া এক জায়গায়, চুল এক জায়গায় পড়ে রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত