
নগরীতে বিক্ষিপ্ত ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। আজ শনিবার ডিএনসিসির সব বিভাগীয় প্রধানদের নিয়ে মিনি বাসে সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়ে এ প্রতিক্রিয়া জনান তিনি।
এ সময় জনগণকে সচেতন করার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা নগরী গড়ার তাগিদ দেন প্রশাসক।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন শেষে প্রশাসক এই পরিদর্শন করেন। বিভাগীয় প্রধানদের নিয়ে উত্তরা সেন্টার, দিয়াবাড়ি মেট্রোরেল, উত্তর সিটি করপোরেশনের মিয়াকো বন, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুর-১২ পল্লবী, কালশী, ইসিবি চত্বর, বনানী, কাকলি, মহাখালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, হোটেল সোনারগাঁও এলাকা, আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিদর্শনের সময় প্রশাসক উত্তরার মেট্রোরেল, দিয়াবাড়ি খাল, মিয়াকো বন, উত্তরের সেন্টার পয়েন্ট নার্সারি বন, সংসদ ভবন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, মেট্রোরেল ও এলিভেট এক্সপ্রেস লাইনের নিচে বৃক্ষরোপণ পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান প্রমুখ।

খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
৩ মিনিট আগে
শুক্রবার রাতে তাঁর স্বামীর ওপর হামলার পর তাঁকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, হামলাকারীরা খুব কাছ থেকে পেটে ও বুকে গুলি চালিয়েছে। একটি গুলি মাথা ছুঁয়ে বের হয়ে গেলেও দুটি গুলি শরীরের ভেতরে-একটি মেরুদণ্ডের হাড়ে এবং অন্যটি কিডনিতে আটকে আছে। এ ছাড়া গুলির আঘাতে
১০ মিনিট আগে
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গুরুত্বপূর্ণ কাজের জন্য উত্তরাঞ্চলের পাঁচ জেলার কর্মকর্তাদের এত দিন রংপুরে যেতে হতো। তাঁদের ভোগান্তি কমাতে বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন করা হয়েছে।
১৩ মিনিট আগে
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় বেঙ্গল ও ইউনিক পরিবহনের দুই বাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাস মালিকদের পাঁচ দিনের মধ্যে চালকসহ হাজির হয়ে দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
১৯ মিনিট আগে