
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দীর মধ্যে ৬৯০ জন এখনো পলাতক। এর মধ্যে ১৬৬ বন্দীর কোনো তথ্য খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। পলাতক বন্দীদের মধ্যে তিনজন জঙ্গিও রয়েছেন।

ঝালকাঠি জেলা কারাগার থেকে সাজা ভোগের সময় পালিয়ে যাওয়া আসামি মনির হাওলাদারকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৫ সালের একটি মামলায় আদালত মনির হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় প্রায় দুই বছর আগে তিনি জেলা কারাগার থেকে পালিয়ে যান।

পুলিশি হেফাজতে থাকা মো. আবু ছায়েদার (৩২) নামের এক আসামি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে গিয়েছিলেন। এক দিন পর গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশি হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা হ