ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতে নেওয়ার সময় হাতকড়াসহ পালানো পরোয়ানাভুক্ত আসামি ফালান শেখকে (২৫) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে গাজীপুর থেকে ফালান শেখকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকার। গ্রেপ্তার ফালান শেখ হালুয়াঘাট উপজেলার নাসুল্লা গ্রামের সাবজাল শেখের ছেলে।
উপপরিদর্শক কমল সরকার বলেন, গত বৃহস্পতিবার দুপুরের দিকে হালুয়াঘাট থানা থেকে ওই আসামিকে ময়মনসিংহের আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় নাগলা বাজার এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘পরোয়ানাভুক্ত ওই আসামিকে আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যায়। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে