
ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দেশে ফিরেছেন পাঁচ নারীসহ ২২ বাংলাদেশি। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির উপস্থিতিতে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন নেত্রকোনার পীযূষ তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ণ মহানায়ক, প্রণয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মো. কাউসার আলী (১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), সিলেট এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মো. হাসান আলী (৩০), যশোর সদর থানার কাশফিয়াতুন নূর (১৭) এবং জামালপুরের সরিষাবাড়ি থানার মো. শামীম (৩৫)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এই ২২ বাংলাদেশি বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। বিএসএফ ও ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজাভোগ শেষ হওয়ায় বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ফেরত পাঠানো হয়। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে। দীর্ঘ কয়েক মাস জেল খেটে তারা আজ তামাবিল দিয়ে দেশে ফেরত আসে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শামীম মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ২২ বাংলাদেশিকে দেশে পাঠানোর পর আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৪ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৭ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৭ ঘণ্টা আগে