সিলেটের কোম্পানীগঞ্জে শাহেদ আহমদ (১৯) নামের এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেট-সংলগ্ন পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের গৌরীনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জুবায়ের হোসেন (২৫) এবং লোভাহাওর গ্রামের ওহাব আলীর ছেলে জয়নুদ্দিন ওরফে জয়নুল (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে বর্নি হাইটেক পার্কে নিজের প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শাহেদ। এ সময় জুবায়ের ও জয়নুল তাঁদের আটকান এবং বলেন, ‘এখানে প্রেমটেম করা যাবে না। করতে চাইলে চাঁদা লাগবে।’ এ সময় দুজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান শাহেদ। একপর্যায়ে চাঁদা না পেয়ে তাঁরা শাহেদকে জোর করে ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ভোলাগঞ্জের দিকে রওনা হন। উপজেলা পরিষদ গেটের কাছে পৌঁছামাত্র পুলিশের চেকপোস্ট দেখে চিৎকার করেন শাহেদ। পুলিশ ধাওয়া দিয়ে লাছুখাল ব্রিজে অটোরিকশাটি আটকায় এবং অপহৃতকে উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ ভোগদখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অপরাধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।
৬ মিনিট আগে
২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি (টাকিলা) মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
১২ মিনিট আগে
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভায় কাজের পাশাপাশি রাজু একসময় মাদক কারবারে জড়িত ছিলেন। তবে দুই ছেলের (১০ ও ৫ বছর) ভবিষ্যতের কথা ভেবে সম্প্রতি ওই পথ থেকে সরে দাঁড়ান। এর পর থেকে স্থানীয় একটি চক্র তাঁকে পুনরায় মাদক বিক্রিতে বাধ্য করার চেষ্টা করে।
২৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে