
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। আজ রোববার বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
পরে প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা শামছুল হক তালুকদার, শফিকুর রহমান জামাল, প্রিন্সিপাল আব্দুর রব, মিজানুর রহমান লাল মিয়া মেম্বার, কাছুম আলী মেম্বার, আহম্মদাবাদ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আজগর আলী মাস্টার, সৈয়দ তোফাজ্জল, হোসাইন মোহাম্মদ রুবেল, স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ মিয়া তালুকদার, ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ, শাহ প্রান্ত প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছর দলের নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির একটি ‘পকেট কমিটি’ ঘোষণা করা হয়েছে। তাঁরা অবিলম্বে এ কমিটি বাতিল ঘোষণার জোর দাবি জানান।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
২ ঘণ্টা আগে