
সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর প্রাক্তন স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শরীফা আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে। আক্তার হোসেন ধর্মপাশার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে।
শরীফার পরিবার জানিয়েছে, যৌতুকের জন্য নির্যাতন করতেন আক্তার হোসেন। এ জন্য শরীফা গত ১২ জুলাই তাঁকে তালাক দেন। এ ঘটনার পর থেকে পারিবারিক বিরোধ চলছিল।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন বাদী হয়ে শরীফার মা, দুই বোনসহ তিনজনের নামে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আজ সকাল ১০টার দিকে মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন শরীফাসহ তাঁর আত্মীয়স্বজন। এ সময় আদালত চত্বরে কথা-কাটাকাটির একপর্যায়ে শরীফাকে ছুরিকাঘাত করেন তাঁর স্বামী।
উপস্থিত লোকজন গুরুতর আহত শরীফাকে উদ্ধার করে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, আদালত চত্বরে ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে