সিরাজগঞ্জের শাহজাদপুরে শ্রমিক লীগের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার শ্রমিক লীগের সদস্যরা হলেন শাহজাদপুর উপজেলার দারিয়াপুর এলাকার ফরহাদ হোসেন (৪০), ইসলামপুর রামবাড়ী এলাকার ওমর ফারুক (৪২) এবং শক্তিপুর এলাকার আব্দুল জলিল (৪১)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, পাঁচ-সাত মাস আগে জেলা বিএনপির উপদেষ্টা এম এ মুহিতের বাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে প্রায় তিন কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও চাঁদাবাজি দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
৩৭ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে সেচপাম্পের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
৪০ মিনিট আগে
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুলকাঠির ভট্ট বালিঘাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সপ্তম দিনেও তাঁরা দাবি আদায়ে অনড় অবস্থান বজায় রেখেছেন।
১ ঘণ্টা আগে