
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিবারই চরম দুর্ভোগে পড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের প্রফেসরপাড়াসহ বেশ কিছু নিচু এলাকায় হাঁটুপানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার বিভিন্ন সড়কে নতুনভাবে উন্নয়নকাজ হলেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি জমে থাকছে। এ ছাড়া, খালে পানি নামার পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে থাকে। এতে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছে।
পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মাজেদ, সাব্বির মির্জা ও শামীম হোসেন বলেন, নতুন সড়ক হলেও পানি যাওয়ার ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। স্কুলে বাচ্চাদের পাঠানোও ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
প্রফেসরপাড়ার বাসিন্দা মহাসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাড়ি থেকে সোনালী ব্যাংক পর্যন্ত পুরো গলি হাঁটুপানিতে তলিয়ে যায়। পানি সরানোর কোনো ড্রেন নেই।
এ বিষয়ে তাড়াশ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রফেসরপাড়াসহ কিছু এলাকায় মাটি পরিষ্কার করা হয়েছে। তবে পুরোনো ও অপরিকল্পিত বাড়িঘরের কারণে পানি নামার জায়গা নেই। যেখানেই খবর পাচ্ছি, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেব আর্থিক অনুদান পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদের উপহার তুলে দেন চসিক মেয়র মেয়র শাহাদাত
১৫ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করেছে চোর।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
৩৬ মিনিট আগে
ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট রুটে পাঁচটি ফেরি চালু রাখা হয়েছে। এ ছাড়া ৩৩টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করছে। জরুরি পণ্য, শিশুখাদ্য ও পচনশীল দ্রব্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখায় ঘাট এলাকায়
৪১ মিনিট আগে