
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন জেলা কমিটিকে ‘অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ’ আখ্যা দিয়ে একযোগে পদত্যাগ করেছেন সংগঠনটির ৫০ নেতা। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, আধাম আদৃত, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহমুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা, যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলাম প্রমুখ।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটি আগের বৈধ আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই ‘একতরফাভাবে পকেট কমিটি’ ঘোষণা করেছে।
নতুন কমিটিতে নীতি-আদর্শবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। পুরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোপনে, যা সংগঠনের মূলনীতি ও নৈতিকতার পরিপন্থী।
এ সময় তাঁরা কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদের কাছে পাঠানো পদত্যাগপত্রের একটি কপি তুলে ধরেন। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, নতুন কমিটিতে অন্তর্ভুক্ত কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, মাদকসংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার মতো অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয় বলেও জানান তাঁরা।
এর আগে গতকাল শনিবার ১২-১৫ জন ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জের ২০৪ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তা প্রকাশ করে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মো. মুনতাছির হাসান মেহেদী, সদস্যসচিব মাসুদ রানা, মুখ্য সংগঠক সালমান জোয়ারদার ও মুখপাত্র হন রাজিয়া ভূঁইয়া রাজিতা। কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়।

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি মো. নুরে আলম। স্বামী হারোনার পরে নুরে আলমের পরিবারের অবস্থা বেশি ভালো নেই। স্ত্রী ইফফাত জাহান সিফাত একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন সামান্য বেতনে।
২ মিনিট আগে
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঠের দোকানসহ আরও কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সোয়া ১০টার পর এই ঘটনা ঘটে। রাতে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
১ ঘণ্টা আগে
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে নির্বাচন শেষ হয়েছে। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছুটিতে রয়েছেন। এ জন্য সভা করা যাচ্ছে না। সভা করা গেলেই ফলাফল প্রকাশ করা হবে।’
২ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস সালাম ও তাঁর স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে