প্রেসক্লাব

নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি মামলার আসামি সুমন গ্রেপ্তার
গত ২২ আগস্ট নরসিংদী পৌর শহরের বিলাসদী মহল্লায় একটি নির্মাণাধীন বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয়ে বাড়ির মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সুমন ও তাঁর সহযোগীরা। এ ছাড়া ২০২৫ সালের ২১ আগস্ট ঐতিহ্যবাহী নরসিংদী প্রেসক্লাবে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সুমন।

১২ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ
দাবির মধ্যে রয়েছে— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান, বৈধ রুট পারমিট দেওয়া, অনুমোদিত রাস্তায় নির্বিঘ্নে চলাচলের সুযোগ এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও চার্জিংয়ের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা।

খুলনায় চাঁদার দাবিতে একের পর এক প্রতিষ্ঠান ভাঙচুর, হুইপ বকুলের উদ্বেগ
খুলনা নগরে চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ওষুধের দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভয়ে ভুক্তভোগীদের অনেকে থানায় অভিযোগ বা মামলা করছেন না বলে জানিয়েছে পুলিশ। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল

ইকবাল সোবহান চৌধুরীর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ইকবাল সোবহান চৌধুরী রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়া এবং এ বিষয়ে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।












