
শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেলের চালক ছিলেন তিনি। আহত ব্যক্তিরা হচ্ছে সিফাত (২০), কবিতা খাতুন (১৫) ও সিনহা খাতুন (১০)। তারা মোটরসাইকেল দুটির আরোহী ছিল। আহত ব্যক্তিদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টার দিকে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার পরপরই অন্য মোটরসাইকেলের চালক সিজন (২১) ঘটনাস্থল থেকে পালিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁর ধামইরহাটে যাত্রীছাউনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন। অপর তিন ছেলেকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা ইসলামের কাছে এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকার প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।
২ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তাঁর সহোদর মো. আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
২ ঘণ্টা আগে