
রংপুরের পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন ইউএনও মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বখতিয়ার রহমান, সহসভাপতি অমিতাভ বর্মণ, সাংগঠনিক সম্পাদক করিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আনজারুল হক ও আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম মিলন এবং প্রচার সম্পাদক আশিকুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন যায়যায় কালের আবুল খায়ের, নয়া দিগন্তের আব্দুল হাকিম ডালিম, কালবেলার আখতারুজ্জামান রানা, তিস্তা সংবাদের মোস্তফা মিয়া, আজকের পত্রিকার মিফতাহুল ইসলাম, এনটিভির রতন মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ইউএনওর সামনে পীরগঞ্জের উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইউএনও সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নবাগত ইউএনও মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনকল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাধারণ ছাত্রদের মারধর...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল।
২ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত দুই যুবকের একজন সোহাগ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত রুবেল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ইউনিয়ন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা এবং চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জের এমপিপুত্রকে মুচলেকায় ছেড়ে দেওয়ার বিষয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল জামায়াতে ইসলামী...
২ ঘণ্টা আগে