Ajker Patrika

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ জুন ২০২৬, ২২: ২৪
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
ফাইল ছবি

রাজধানী ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

হঠাৎ এই কম্পনে রাজধানীর বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপীয়-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বা আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা বা মাত্রা ছিল চার দশমিক শূন্য (৪.০)। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১৬ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঝাঁকুনি বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত