
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুরিকাঘাতে আহত দুই যুবকের একজন সোহাগ হোসেন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সোহাগ বগুড়া শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এবং শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার বাসিন্দা। আহত রুবেল হোসেনকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার বিকেল ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া হিন্দুপাড়া (কামারপড়া) এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
জানা যায়, বেজোড়া হিন্দুপাড়া এলাকার স্থানীয় ছাবেদ আলী ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একপর্যায়ে স্বামীকে হুমকি দেওয়ার জন্য স্ত্রী তাঁর বাবার বাড়ি গন্ডগ্রাম এলাকার কয়েকজন যুবককে খবর পাঠান। খবর পেয়ে সোহাগ, রুবেলসহ কয়েকজন এসে ছাবেদ আলীর সঙ্গে প্রথমে তর্ক এরপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সোহাগ ও রুবেল ছুরিকাহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান সোহাগ।
শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা গেছেন। রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শজিমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৬ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৬ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে