
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তর ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এতে নেতৃত্ব দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত এক ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদসংলগ্ন মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটার স্বত্বাধিকারী আবু তালেব মণ্ডলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার বলেন, পরিবেশ সুরক্ষায় গাইবান্ধা জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা-পুলিশ সার্বিক সহযোগিতা করেছে।

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।
৪ মিনিট আগে
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ বিষয়ে তিনি নাছির চৌধুরীর উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন।
৩২ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও এক নারীসহ তিনজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। আজ বুধবার সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় এ লাশগুলো দেখা যায়।
১ ঘণ্টা আগে
১১ জন শিক্ষক ও তিনজন কর্মচারী। কাগজে-কলমে শিক্ষার্থী ১২০ জন। অথচ চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র ১১ জন। তাদের মধ্যে পাস করেছে মাত্র একজন। এর মধ্যে ছয়জনই ছিল পার্শ্ববর্তী বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে ঝরে পড়া শিক্ষার্থী। এমন হতাশাজনক ফলাফল, শিক্ষার্থীদের কম উপস্থিতি এবং ব্যবস্থ
১ ঘণ্টা আগে