
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আজ বুধবার ‘নভেম্বর ২০২৫’-এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সদ্য যোগ দেওয়া ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে সাজ্জাত আলী বলেন, নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের থানা এলাকার অপরাধের চিত্র ও পরিস্থিতি ভালো করে বুঝে নিতে হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে অভ্যাসগত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের জন্য প্রতি থানায় টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।
এ ছাড়া টহলকাজে সরকারি মোটরসাইকেল ব্যবহারের তাগিদ দেন তিনি।

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলি জামশেদ (৫০) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৩১ মিনিট আগে
বাগেরহাটের মোংলা উপজেলার পৌর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক। পাঁচ ছেলের মধ্যে ছোট ছেলে সাব্বিরের বিয়ে দিয়েছিলেন খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে।
৪১ মিনিট আগে
সিয়াম বলেন, ‘দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। পাশে এক জায়গায় আমি বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ টের পাই, সঙ্গে প্রচুর ধোঁয়া। দুটি যানবাহনেরই গতি অনেক বেশি ছিল এবং পুরো মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।’
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে চায়ের দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুখোশধারী তিন দুর্বৃত্ত কয়েকটি গুলি করে পালিয়ে যায়। সাজেদুলের হাতে এবং নাঈমের তলপেটে গুলি লাগলে তাঁরা মাটিতে লুটিয়ে
১ ঘণ্টা আগে