
ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাস্তা সংস্কারের কাজ করার সময় প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। আজ সোমবার উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী শ্রমিকের নাম লতিফা বেগম (৪০)। তিনি উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা বলছেন, ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পান লতিফার দেবর ইলিয়াস। আজ সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে অন্য শ্রমিকের সঙ্গে কাজে যোগ দেন তিনি। মাটি কাটার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লতিফা। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী শ্রমিক কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কিছুদিন আগে এই নারীর স্বামী হার্ট অ্যাটাকে মারা যান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান বলেন, ‘ধারণা করছি, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।’
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, ‘নারী শ্রমিক লতিফা বেগমের সুরতহাল রিপোর্টের পর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
১ ঘণ্টা আগে