Ajker Patrika

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলেন তামিম ইকবাল। ছবি: তামিমের ফেসবুক পেজ থেকে

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। আজ সাবেক ও বর্তমান ৯ ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানে তামিম ইকবাল স্মৃতি রোমন্থন করেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও কোকোকে নিয়ে। তামিম অনুতপ্ত এত বছর প্রয়াত কোকোর অবদান নিয়ে বলতে না পেরে।

আরাফাত রহমান কোকো ছিলেন ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য। এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ তৈরিতে তাঁর অবদান অনস্বীকার্য। কোকোকে নিয়ে আজ অনুষ্ঠানে তামিম বলেন, ‘কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তাঁর (প্রয়াত আরাফাত রহমান কোকো) বিষয়ে। সেখানে একটা কথা বলেছিলাম যে, সত্যি আমি দুঃখিত যে তাঁর বিষয়ে আমরা এত বছর...তিনি এত অবদান রাখার পরও আমরা বলতে পারিনি। অন্তত আমি তো বলতে পারিনি, এটাই আমার মূল বার্তা ছিল।’

তামিম ক্রিকেটে প্রয়াত কোকোর অবদান তুলে ধরেন এভাবে, ‘মিরপুর স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে তিনি অনেক কিছু করেছেন। তবে খুবই দুর্ভাগ্য যে এত বছর তিনি যেটা ডিজার্ভ করতেন, যে প্রশংসা ডিজার্ভ করতেন, আমরা কেউ দিতে পারিনি। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট।’

অনুষ্ঠানে প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে নিজের একটি স্মৃতি রোমন্থন করেন তামিম। ২০১৩ সালে নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছিল তামিমের। সেদিনের স্মৃতি মনে করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘এখনো মনে আছে আমি আমাদের ম্যাডাম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের নিমন্ত্রণ নিয়ে। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল কোকো ভাইকে নিয়ে। কথা হচ্ছিল, তখন তিনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে, দেখো ওর বিষয়ে এখন কেউ কিছু বলে না। আমি তাকে ওদিন বলেছিলাম যে, না, ম্যাডাম আমি বলব। তবে আনফরচুনেটলি আমিও ব্যর্থ, এত বছরে তাঁকে নিয়ে পাবলিকলি যেভাবে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল, সেটা পারিনি। ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী তাঁর পরিবারের কাছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান

রাজধানীর চার স্থানে ছড়ানো লাশের টুকরা, খুনি থাকতেন একই ফ্ল্যাটে: পুলিশ

খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, পরিণতি কী

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম করা যাবে না, চীনের হুঁশিয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত