
উল্টো পথে বেপরোয়া গতিতে চলার সময় রাজধানীতে সরকারি অতিথি ভবন যমুনার সামনে দুই সরকারি অধিদপ্তরের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির চালক আহত হয়েছেন এবং গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি দুটিকে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।
গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল দিক দিয়ে বেপরোয়া গতিতে উল্টো পথে প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের একটি ডাবল পিকআপ গাড়ি যাচ্ছিল কাকরাইলের দিকে। অপর দিকে, কাকরাইলের দিক দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের একটি জিপ ইন্টারকন্টিনেন্টালে যাচ্ছিল। এ সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িরই সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আরও জানা গেছে, দুর্ঘটনার মুহূর্তে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের গাড়িটির পেছনে আরও একটি প্রাইভেট কার এসে সজোরে ধাক্কা দেয় এবং সেই গাড়ির ওপর এসে আছড়ে পড়েন একজন মোটরসাইকেল আরোহীও। এতে সবগুলো গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। সরকারি গাড়ি দুটি ছাড়াও অন্য গাড়িটির চালক, সেই গাড়িটির একাধিক আরোহী ও মোটরসাইকেলচালক আহত হন। তবে তাঁদের কেউ গুরুতর আহত হননি।

এ বিষয়ে ওই এলাকার ট্রাফিক পরিদর্শক মুসা সালেহ আকন জানান, ইফতারের আগের এ ঘটনায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দ্রুত রেকার লাগিয়ে গাড়ি দুটিকে রমনা পার্কের পাশে নেওয়া হলে রমনা থানা-পুলিশ এগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

গুরুতর না হলেও আহত ব্যক্তিদের কয়েকজনের হাত ও পায়ে সামান্য আঘাত লেগেছে। দুর্ঘটনার পর তাঁরা কাছাকাছি হলিফ্যামিলি এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান আকন।

বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে যে কনটেইনারে আগুন লাগে, সেখানে থাকা পণ্যগুলো রোববার (৭ জুন) নিলামে ওঠার কথা ছিল।
৪২ মিনিট আগে
ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, ‘সরকারি চালের কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও কোনো কার্ড দেননি ওই নেতা।’
৪৩ মিনিট আগে
বগুড়া শহরের একটি মোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে পুলিশ একটি যৌন উত্তেজক সিরাপ, একটি ঘুমের ট্যাবলেট, একটি কোমল পানীয়র বোতল ও একটি পানির বোতল উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে