
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় ৪৫তম তিন দিনব্যাপী দোয়া মাহফিল চলছিল। শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের দ্বিতীয় দিনে সন্ধ্যায় মাহফিলস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাক মিয়া।

চলমান তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ২৫ শয্যাবিশিষ্ট এই হিট স্ট্রোক সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনা মূল্যে দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৯২তম বিমানবাহিনী (আইএএফ) দিবস উদ্যাপন উপলক্ষে এই এয়ার শোর আয়োজন করা হয়। এই শো দেখতে আজ রোববার সকাল ১১টার আগে মেরিনা সৈকতে উৎসুক জনতা জড়ো হয়। সূর্যের প্রচণ্ড খরতাপ থেকে বাঁচতে অনেকে ছাতা নিয়ে হাজির হন।

ন্যাশনাল সেন্টার অব ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) থেকে পাওয়া তথ্য দেখায় যে, মে মাসে পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল। হিট স্ট্রোকে ৪৬ জনের মৃত্যু ঘটেছে বলে জানান হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট বলেছে, কেবল মে মাসেই ১৯ হাজার ১৮৯ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।