
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের বিরুদ্ধে। রোববার (১ মার্চ) রাত ৯ টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।/
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে।’
খবর পেয়ে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন তাঁকে দেখতে হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা দলের হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড করে প্রশ্রয় পাবে না এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ঘটনার পর থেকেই পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে আছেন। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের নাম শোনা গেছে। তবে ছুরিকাঘাতের ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৫ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৫ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৫ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৬ ঘণ্টা আগে