
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গভীর রাতে সীমান্ত এলাকায় সরেজমিন তদারকি করেছেন। এ অভিযানের প্রায় ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি।
ওই ভিডিওতে দেখা যায়, লুঙ্গি, গেঞ্জি ও মাথায় ক্যাপ পরে অভিযানে অংশ নেন সংসদ সদস্য জসিম উদ্দিন। এ সময় আশাবাড়ি ঈদগাহ মাঠ এলাকা থেকে সন্দেহজনক নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। পরে সেগুলো পুলিশ হেফাজতে নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তাঁর নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক কারবারি, সেবনকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে জসিম উদ্দিন জসিম বলেন, ‘মাদকের করালগ্রাসে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এলাকায় যেসব মাদকসেবী ও কারবারি রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
মাদক নিয়ন্ত্রণে তিনি নিজেই মাঠে কাজ করছেন জানিয়ে সংসদ সদস্য বলেন, এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। ভিকটিম শিশুটির মা-বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ সময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার...
১৫ মিনিট আগে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন...
১৭ মিনিট আগে
নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।
২১ মিনিট আগে