
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদের দাবির আন্দোলনের নেতার ওপর চড়াও হয়েছেন সাবেক সমন্বয়কেরা। এ সময় অনশন থেকে সরে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করেন তাঁরা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপাচার্যের আশ্বাসের পর ছাত্র সংসদের দাবি নিয়ে আন্দোলনের মূল আহ্বায়ক শিবলি সাদিক অনশন প্রত্যাহারের ঘোষণা দিলে তাঁর ওপর তেড়ে আসেন সমন্বয়ক সুমন ও হাবিব। অনশন থেকে সরে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করেন।
জানতে চাইলে শিবলি সাদিক বলেন, ‘ছাত্র সংসদ আমাদের প্রাণের দাবি। এ দাবির জন্য আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে আসছি। আমরা সর্বশেষ অনশন কর্মসূচি পালন করছিলাম, পরে উপাচার্য আমাদের কাছে ১০ দিন সময় চান।
‘আমরা এর পরিপ্রেক্ষিতে সাময়িক সময়ের জন্য অনশন স্থগিত করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমরা জানতে পেরেছি, আন্দোলনে নানা পক্ষ জড়িয়ে গেছে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা চলছে। তাই সব শিক্ষার্থীকে আমাদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই।’
চড়াও হওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সাবেক সমন্বয়ক শামসুর রহমান সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো রাগারাগি করিনি। আমরা দুজন শিক্ষার্থীকে অনুরোধ করেছি, তারা যেন অন্য অনশনরতদের সঙ্গে কথা বলে সিদ্ধান্তটি নেয়।’
এর আগে গতকাল সোমবার রাতে বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভাঙেন দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর অনশন ভাঙেন তাঁরা।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে