
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন ও হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির মামলায় জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নেত্রকোনার খালিয়াজুরীতে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

ইয়েমেনে হুতিদের ওপর সৌদি আরবের সামরিক অভিযান অব্যাহত থাকলে এর চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবকে ইয়েমেনে সামরিক অভিযান ও হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়—অন্যথা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা সুলায়মান হোসাইনের বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগ করেছে একটি পরিবার। ওই পরিবারের গৃহকর্তা ৮২ বছরের বৃদ্ধ আলতাফ হোসেনকে ‘জমি লিখে না দিলে কবরও দিতে দেবে না’ বলে হুমকি দেওয়া হচ্ছে—এমনই অভিযোগ পরিবারটির।