
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় দুই মুখ ও চার চোখ নিয়ে একটি ছাগল ছানার জন্ম হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা (শান্তিপুর) এলাকার সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ছাগল ছানাটি দেখতে ওই বাড়ীতে উৎসুক জনতার ভিড় জমেছে।
সরেজমিনে দেখা গেছে, একটি ছাগলের দুটি ছানা হয়েছে। একটি স্বাভাবিক প্রকৃতির অপরটি অস্বাভাবিক প্রকৃতির। অস্বাভাবিক প্রকৃতির ছাগল ছানাটির দুটি জোড়া লাগানো মাথা। দুটি মুখ ও চারটি চোখ রয়েছে। তা ছাড়া অন্যান্য শারীরিক গঠন ঠিক রয়েছে। এমন ছাগল প্রসব হওয়ার পর এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় উৎসুক জনতা ওই ছাগল ছানা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় জমিয়েছেন।
সেখানে কথা হয় স্থানীয় ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘আগে খবরে দেখেছি চার পা, জোড়া মাথা ইত্যাদি ছাগল ছানা জন্মের। এবার নিজ এলাকায় এমন প্রকৃতির ছাগল ছানা দেখলাম।’
আরেক ব্যক্তি সাদ্দাম হোসেন বলেন, ‘বিষয়টি চাঞ্চল্যকর ছাগলের ছানার যদি দুটি মুখ হয়। তাহলে সে খাবে কোন মুখ দিয়ে।’
ছাগলের মালিক সোহেল রানা বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলে গর্ভবতী ছাগলটি বাচ্চা প্রসব করে। প্রথম বাচ্চা স্বাভাবিক হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির হয়। এমন ছাগল ছানা হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে।’
রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক সাইদুর রহমান বলেন, ‘দুই মুখ, চার চোখ নিয়ে জন্ম নেওয়া ছাগল ছানাটি জন্মগত ত্রুটি। এটি অস্বাভাবিক ছাগল ছানা। ছাগল ছানাটি বাঁচিয়ে রাখার জন্য যাবতীয় চিকিৎসা প্রাণিসম্পদের পক্ষ থেকে দেওয়া হবে।’

খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
৩০ মিনিট আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাঁরা হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
৪২ মিনিট আগে
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
১ ঘণ্টা আগে
মাদ্রাসাপড়ুয়া এক মেয়েশিশুকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কথা বলতে পারছে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। মেডিকেল চেকআপে মিলেছে ধর্ষণের আলামত।
১ ঘণ্টা আগে