
কুষ্টিয়ার নদীপথে নৌ পুলিশের জন্য থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। পরে জবাবে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘পুলিশ আমার সঙ্গে নাই, মুরগি আছে।’ এ সময় সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়...

‘উন্নত দেশগুলোতে মহিষের দুধ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের দেশের চরাঞ্চলে তুলনামূলকভাবে কৃষিকাজ কম হয়। সেখানে লবণাক্ত মাটির উপযোগী লবণ-সহিষ্ণু ঘাসের চাষ সম্প্রসারণ করা গেলে মহিষ পালন বিকাশের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তবে ভবিষ্যতে কৃষিজমির ওপর চাপ বৃদ্ধি পাবে।’

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.) এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উল্টো পথে বেপরোয়া গতিতে চলার সময় রাজধানীতে দুই সরকারি অধিদপ্তরের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির চালক আহত হয়েছেন এবং গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি দুটিকে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।