ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন ঘোষণায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর–সদর আংশিক) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। যদিও এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, যিনি জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন কনকচাঁপা। সে সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ তুলে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলন করেন। নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে জীবননাশের আশঙ্কায় নির্বাচনী এলাকা ছেড়ে বগুড়ায় আশ্রয় নিয়েছিলেন তিনি।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি সারা দেশে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা দেয়। যেখানে সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী ছিল না। নতুন তালিকার মধ্য দিয়ে এই আসনের প্রার্থী চূড়ান্ত হলো।

পাবনায় এক থেকে দুই ঘণ্টা পরপর লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভের মুখে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
৪ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে বুধবার দুপুরে এ জরিমানা করা হয়।
৩৩ মিনিট আগে
জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
৪১ মিনিট আগে