
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক বিভিন্ন সুবিধা বাস্তবায়নের দাবিতে আবারও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান নিয়ে তাঁরা এই কর্মবিরতি পালন করেন।
এ সময় আন্দোলনকারীরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামীকাল মঙ্গলবার সব ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবে পরীক্ষা, বিদ্যুৎ, পানি, পরিবহন ও চিকিৎসাসেবা কর্মসূচির আওতার বাইরে থাকবে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা কার্যকর থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তা অকার্যকর করা হয়েছে। উপাচার্য আমাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেও পরবর্তীকালে আর কোনো উদ্যোগ নেননি।’
অফিসার্স সমিতির সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটাসহ বিভিন্ন সুবিধা কার্যকর থাকতে পারলে রাবি কেন এর বাইরে থাকবে। আমাদের দাবি ন্যায়সংগত। প্রশাসনকে হয় সাড়া দিতে হবে, নয়তো অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
মোক্তার হোসেন আরও বলেন, ‘আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি প্রশাসন পদক্ষেপ না নেয়, তাহলে নির্বাহী কমিটির সভা ডেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে জরুরি সেবা কর্মসূচির বাইরে থাকবে।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি কোনো সাড়া দেননি।
এর আগে ১৪ আগস্ট একই দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে ১৬ আগস্ট সংবাদ সম্মেলনে তাঁরা ৮ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সমস্যা সমাধান, পরিবহনব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের জন্য ব্যক্তিগত চেম্বার বরাদ্দ ও গবেষণার জন্য অর্থ বৃদ্ধি, সুদমুক্ত ঋণের ব্যবস্থা, কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিবেশ উন্নয়ন এবং দুর্নীতিবাজ ও নিপীড়কদের দ্রুত বিচার নিশ্চিতকরণ।

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকায় বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গজনী বিটের নকশী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন...
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার কালাচাঁন মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
১৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর নাঈম হাসান নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছন (শেখেরঘাট) থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর...
২১ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মৃত্যু নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। প্রতিদিন মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
২৫ মিনিট আগে