বগুড়া-ঢাকা মহাসড়কে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে ৬ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৬ নভেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস থেকে তাঁদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন এবং দিনাজপুর জেলার হাকিমপুরের বাসিন্দা লাকি বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি সদস্যরা নয়মাইল এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালান। সন্ধ্যা ৭টার দিকে বাসটি থামিয়ে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেন। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে বিয়েবাড়িতে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমরান মাজহারী (৩০) নামে এক ইমাম মারা গেছেন। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে ইউএনও বাংলো থেকে মূল সড়ক পর্যন্ত ১০০ মিটার রাস্তা টাইলসকরণ প্রকল্পে নিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে