
রাজশাহীতে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তরুণীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।
আজ রোববার রাজশাহী র্যাব-৫ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ওই তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসামি আরিয়ান। গত ৩০ আগস্ট তাঁরা নগরীর ভদ্রা এলাকায় দেখা করেন।
এ সময় আরিয়ান শাফী তাঁর বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাঁদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা বন্ধ করে দেন। পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন। আরিয়ানের পর তাঁকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত। এর ভিডিও করে রাখা হয়।
র্যাব আরও জানায়, তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণের পর তাঁকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়, এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে।
পরে ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে মেসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তাঁর সঙ্গে আবার দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়।
পরে ৪ সেপ্টেম্বর তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। র্যাব এ ঘটনার ছায়া তদন্ত করে। তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।
২ ঘণ্টা আগে
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের এই জরিমানা করা হয়।
২ ঘণ্টা আগে