
হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে দুপুর পৌনে ১২টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনেও কর্মচারীদের আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কর্মচারীরা বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী এবং মাস্টাররোলভুক্ত ১৪৯ জন কর্মচারী দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চাকরিতে নিয়োজিত রয়েছেন। তাঁদের চাকরি এখনো স্থায়ী হয়নি। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট ৯টি প্রতিষ্ঠানের ব্যাপারে রায় দিয়েছেন। এ রায়ের পর তিনটি প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ হলেও রাজশাহী ওয়াসায় এখনো প্রক্রিয়া শুরু হয়নি।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। এতে অস্থায়ী ও দৈনিক মজুরিভিত্তিক সব কর্মচারী অংশ নেন।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া চামড়ার হাটে কোরবানির ঈদ মৌসুমে বিপুল পরিমাণ চামড়া উঠলেও ক্রেতা সংকটে বিক্রি হচ্ছে না। দাম পড়ে যাওয়ায় ও খরচ বেড়ে যাওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।
১৫ মিনিট আগে
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
১৮ মিনিট আগে
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণের বিষয়ে মন্তব্য করতে দেখা গেছে।
২৪ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মা, দুই মেয়ে ও এক অটোরিকশাচালকের মৃত্যুর পরদিন সেখানে স্পিড ব্রেকার নির্মাণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ওই স্থানে দুটি স্পিড ব্রেকার নির্মাণের...
১ ঘণ্টা আগে