রাজশাহী সিটি করপোরেশন

সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের মজুরি দেয় না রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এই অবস্থায় শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে কাজ ফেলে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় বক্তারা জানান, অস্থায়ী দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়িয়ে কয়েক মাস আগে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে দক্ষ শ্রমিক-কর্মচারীদের দৈনিক ৭৫০ টাকা ও অদক্ষদের ৭০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। কিন্তু রাসিক এটি বাস্তবায়ন করেনি।
বিক্ষোভে উপস্থিত শ্রমিক সাব্বির হোসেন বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দক্ষ শ্রমিক-কর্মচারীদের দৈনিক ৭৫০ টাকা ও অদক্ষদের ৭০০ টাকা মজুরি নির্ধারণ করা থাকলেও দেওয়া হচ্ছে ৪৮৪ টাকা।

একাধিক শ্রমিক জানান, গত শুক্রবার ছুটির দিনেও তাঁরা মজুরি পান না। ফলে শ্রমিক-কর্মচারীরা মাস শেষে বড়জোর ১০ থেকে ১২ হাজার টাকা পান, যা দিয়ে তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হয়।
বিক্ষোভকালে প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে শ্রমিক-কর্মচারীরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেন। বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে কর্মরত শ্রমিকেরা ঝাড়ু হাতে বিক্ষোভ করেন। পরে তাঁদের একটি প্রতিনিধিদল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে বৈঠক করে। বৈঠকে এক মাসের মধ্যে বেতন বাড়ানোর আশ্বাস দেওয়া হয়। তবে আশ্বাস বাস্তবায়নে গড়িমসি হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।
শ্রমিক-কর্মচারীরা জানান, সরকারি প্রজ্ঞাপন জারির পরই রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এ বিষয়ে একটি কমিটি করে দিয়েছেন। রাসিকের সচিবকে এই কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটি শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ করে একটি প্রতিবেদন দেওয়ার কথা।
সে অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের বেতন বাড়ানোর কথা। কিন্তু প্রায় দুই মাসেও কমিটি কোনো বৈঠক করেনি। প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁদের আশ্বাস দিয়েছেন, দ্রুতই সভা করে কমিটি তাঁদের মতামত দেবে। তারপর শ্রমিক-কর্মচারীদের মজুরি বাড়ানো হবে।
এ বিষয়ে কথা বলার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি।
রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে ফোন করা হলে তিনিও তা ধরেননি।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তাঁরা নিজ নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাঁরা হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
২ মিনিট আগে
বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। আজ সোমবার বেলা ২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি...
৩৪ মিনিট আগে
মাদ্রাসাপড়ুয়া এক মেয়েশিশুকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কথা বলতে পারছে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন নেমে যাচ্ছে। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। মেডিকেল চেকআপে মিলেছে ধর্ষণের আলামত।
৩৯ মিনিট আগে
রাজধানীর উত্তরায় শপিং মলে ভাঙচুর, লুটপাট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উত্তরা পশ্চিম থানার করা ওই মামলার বাদী উপপরিদর্শক (এসআই) সজল আহমেদ রুবেল ও মামলার তদন্ত কর্মকর্তা...
৪৩ মিনিট আগে