
ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ‘নিরাপদ বিদ্যালয় চাই’ লেখা ব্যানার হাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা রাস্তাও অবরোধ করে রাখেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি তুলে নেন। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এর আগে সোমবার একই দাবিতে কয়েক ঘণ্টা বিক্ষোভ হয়েছিল। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন তিনি। গত রোববার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেন অভিভাবকেরা।
অভিযুক্ত সহকারী শিক্ষক শাহাবুব আলম গতকাল অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার। তাঁকে ফাঁসানো হচ্ছে। আজ কথা বলতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে ফোন করা হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। আগের দিন তিনি জানিয়েছিলেন, তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে