
জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে কর্তব্য পালনকালে হৃদ্রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাকে) হয়ে আনসার ভিডিপির সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আবুল কালাম আজাদ পৌরসভার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের ছেলে। তিনি ক্ষেতলাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নেন। তবে এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি খলিশাগাড়ী পূজামণ্ডপে এপিসির দায়িত্ব পালন করছিলেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালীমন্দির এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘আবুল কালাম আজাদ অবসরপ্রাপ্ত ছিলেন। তবে কয়েক দিন আগে আমার কাছে এসে অনুরোধ করেন, যেন শেষবারের মতো পূজায় ডিউটির সুযোগ দেওয়া হয়। তাঁর ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমরা তাঁকে দায়িত্বে রাখি। দুঃখজনকভাবে ডিউটিরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে