
বগুড়ার শাজাহানপুরে পাথরবোঝাই ট্রাক ও কলাবোঝাই পিকআপের সংঘর্ষে আব্দুস সালাম (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। আজ সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে।
জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত ব্যক্তির চাচাতো ভাই জুয়েল রানা শাজাহানপুর থানায় মামলা করেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রংপুরগামী কলাবোঝাই পিকআপ ও নাটোরগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপের তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিলে তাঁদের মধ্যে একজন মারা যান। এই ঘটনায় আহত হাফিজুল ইসলাম (৩৫) ও ফরিদুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন। হাইওয়ে পুলিশ ট্রাক ও পিকআপ হেফাজতে নিয়েছে।

আরমান পশ্চিম খালকুলা গ্রামের আরব খানের ছেলে। তাঁর স্ত্রী লাবনী খাতুন অন্তঃসত্ত্বা। তাঁদের দুটি শিশুসন্তান রয়েছে। বড় মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, ছোট মেয়ের বয়স পাঁচ বছর। এদিকে নিজে অন্তঃসত্ত্বা, অন্যদিকে দুটি শিশুসন্তান। এমন অবস্থায় স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্বামী লাশ বাড়িতে নিয়ে আসার....
৩ ঘণ্টা আগে
জ্বালানি সরবরাহে চাপের মধ্যেই ৩০ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি বাল্ক জাহাজ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বন্দরে এটি পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনই একই পরিবারের। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।
৪ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে থ্রি-হুইলার মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত এবং একই বিদ্যালয়ের পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয়মেম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে