
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্রসহ সন্ত্রাসী সাজ্জাদ (৩৭) এবং তাঁর স্ত্রী জান্নাত আক্তারকে (৩০) আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বগুড়ার শাজাহানপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোহান নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে।