
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে পুলিশের সামনেই দরপত্রের (টেন্ডার) বাক্স ছিনতাই ও বের করে দেখার ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে রাজশাহী মহানগর যুবদলের বিজ্ঞপ্তি থেকে বহিষ্কারের এই তথ্য জানা গেছে।
বহিষ্কার দুই নেতা হলেন রাজশাহী মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু ও ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজনৈতিক পরিচয়-প্রভাবে পেশিশক্তি প্রদর্শন করে আরডিএ কার্যালয়ে টেন্ডার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ধলু ও আজিজুল ইসলামের প্রাথমিক সদস্যসহ তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।’
এদিকে নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় আজ বুধবার আরডিএর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে কিছু পুরোনো জিনিস বিক্রির জন্য সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে আরডিএ। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয়। মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত দরপত্র দাখিলের শেষ সময় ছিল। শেষ দিন সকাল থেকে টেন্ডার বাক্সের পাশে পুলিশও ছিল।
যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা দরপত্র জমা দিতে গিয়ে দাবি করেন, আগে যেসব দরপত্র বাক্সে পড়েছে, সেগুলো বাদ দিতে হবে। এখন শুধু তাঁরাই দরপত্র দাখিল করবেন। একপর্যায়ে তাঁরা পুলিশের সামনে টেন্ডার বাক্স নিয়ে অফিসের করিডরে চলে যান। পরে টেন্ডার বাক্স থেকে আগের দরপত্রগুলো বের করা হয় এবং বাক্সটি পুলিশকে ফেরত দেওয়া হয়।

পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
১ মিনিট আগে
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
৫ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ নোটিশ...
১০ মিনিট আগে