
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরস আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) সকালে শুরু হচ্ছে। আগামী শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস।
আজ বুধবার মাজার এলাকা ঘুরে দেখা গেছে, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এসে ভিড় জমাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। দলে দলে তাঁরা প্রবেশ করছেন মাজারে। একটু পরপর চারপাশে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান ধরছেন। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে প্রথমে গিলাফ চড়াবে শাহজালাল মাজার কর্তৃপক্ষ। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও মাজারে গিলাফ দেওয়া হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত মাজারে গিলাফ চড়াবেন ভক্ত-আশেকানরা।
আজ বিকেল পর্যন্ত শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। আজ রাতে পশু জবাই করা হবে। এরপর খতমে সফিনা, কোরআনখানি এবং রাত ২টা পর্যন্ত জিকির চলবে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।
শামুন মাহমুদ খান আরও জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এ ছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

বরিশাল নগরীতে ভবন বাড়ছে, তবে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) আদায় বাড়ছে না। বরং কিছু কিছু ক্ষেত্রে কমেছে এই করের পরিমাণ। কয়েক বছরের ব্যবধানে ৪ লাখ টাকার কর কমিয়ে দেড় লাখে নামানো হয়েছে, এমন নথিও পাওয়া গেছে। সূত্র বলছে, এমন পরিস্থিতিতে গত ৩ বছরে হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি...
৫ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে আটটি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভা এলাকায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক মিলে সড়কের পাশের ওই জমি দখল করে দোকানঘরগুলো নির্মাণ করেছেন বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজের বিরুদ্ধে এবার টিআর প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। পিআইও নিজেই ৫০ লাখ টাকার ১৫ থেকে ১৬টি প্রকল্প বাস্তবায়ন করছেন বলে জানা গেছে। তবে ওই সব প্রকল্পে কাগজে-কলমে সভাপতি করা হয়েছে ইউনিয়ন পরিষদ সদস্যদের।
১৩ মিনিট আগে
পাহাড়ের জীবন যেমন সবুজে মোড়া, তেমনি কঠিন বাস্তবতায় ঘেরা। এখানকার মানুষের জন্য বিশুদ্ধ পানি আজও এক অনিশ্চিত প্রাপ্তি। প্রতিদিন দূরদূরান্তের ঝিরি, ছড়া কিংবা কুয়ার পানি সংগ্রহ করতে হয় তাদের; এ যেন এক নীরব যুদ্ধ। অথচ সেই পানিও নিরাপদ নয়; তা পান করে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
২৬ মিনিট আগে