
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঘার খায়েরহাট এলাকায় র্যাব-৫ সিপিএসসির একটি দল এই অভিযান চালায়। অভিযানে একটি করে বিদেশি পিস্তল, পাইপগান, ওয়ান শুটারগান ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
রোববার সকালে র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর বাঘা উপজেলার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে বালুমহাল ও চরাঞ্চলের ভূমি-বাথান দখলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলি হয়। এই ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হন এবং আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তী সময়ে নদীতে আরও একজনের লাশ পাওয়া যায়।
ঘটনাটি সামনে আসার পর পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৯ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে