
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা উদ্ধার অভিযানে একে একে উঠে আসে নারী, শিশুসহ ২৬টি নিথর দেহ। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো নদীর তীরে স্বজনদের আর্তনাদ থামেনি; পুরো এলাকায় বিরাজ করছে এক হৃদয়বিদারক পরিবেশ।
২৬ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
দৌলতদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, আজ বেলা ৩টা পর্যন্ত মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ আটজন, নারী ১১ জন, ছেলেশিশু চারটি ও মেয়েশিশু তিনটি। তাদের মধ্যে ২৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। তাঁর ছেলে দিনাজপুর থেকে আসছেন মায়ের লাশ নেওয়ার জন্য।
গতকাল বুধবার (২৫ মার্চ) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস গতকাল বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। ঘটনাটি ঘটে ৩ নম্বর ঘাটে। বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘উদ্ধার অভিযান এখন সাময়িকভাবে স্থগিত আছে। তবে আমরা সতর্ক আছি। কোনো নিখোঁজের সংবাদ পেলেই পুনরায় তল্লাশি চালানো হবে।’
মৃত ২৬ জনের পরিচয়
রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), বড় চরবেনিনগর গ্রামের মান্নান মণ্ডলের স্ত্রী জোস্ন্যা (৩৫), আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮); রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), ভবানীপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫); সজ্জনকান্দা গ্রামের মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), একই গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০) এবং কে বি এম মুসাব্বিরের সন্তান তাজবিদ (৭)।
গোয়ালন্দের চরবারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২) ও মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২)।
কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের সন্তান ফাইজ শাহানূর (১১), বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী জেসমিন (৩০), মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬) ও ঝাও গ্রামের মজনু শেখের ছেলে উজ্জ্বল (৩৫)। একই উপজেলার আফসারের ছেলে আশরাফুল ও সানি উল্লার ছেলে জাহাঙ্গীর এবং
বালিয়াকান্দি উপজেলার আরব খানের ছেলে আরমান খান (৩১)।
কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩) ও সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।
এ ছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নোয়াধা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে মুক্তা খানম (৩৮); দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০); ঢাকার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০) এবং
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস)।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৬ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৮ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৮ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৮ ঘণ্টা আগে