
কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ পাঁচজন। তাঁদেরকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় মিরপুর থানায় এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, তাঁদের মধ্যে একজন স্থানীয় বিএনপির নেতা। বাকি চারজন জামায়াত নেতা। জামায়াত নেতারা হলেন উপজেলার নওদা আজমপুর গ্রামের সাইদুল ইসলাম, একই এলাকার সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল ইসলাম। এ ছাড়া হেফাজতে নেওয়া বিএনপি নেতার নাম এনামুল হক। তিনি সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে চিহ্নিত মাদক কারবারি নওদা আজমপুর গ্রামের রবিউল ইসলামকে ৮টি ইয়াবাসহ নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। রবিউলকে মাদকসহ থানায় নেওয়ার কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য এনামুল হক; জামায়াত নেতা সাইদুল ইসলাম, সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল। তাঁরা রবিউলকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা ওসির সঙ্গে তর্কে জড়ান।
জানতে চাইলে সকাল ১০টায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাদকসহ পুলিশের হাতে আটক এক চিহ্নিত মাদক কারবারিকে ছাড়াতে তদবির নিয়ে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য এনামুল হকসহ চার জামায়াত নেতা। মাদক কারবারির পক্ষে তদবির করার জন্য তাঁদেরও হেফাজতে নেওয়া হয়। সারা রাত তাঁদের থানায় রাখা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হবে।

চট্টগ্রামের ফটিকছড়িতে দুবাইপ্রবাসীর একটি বাড়িতে হেলমেট ও মুখে মাস্ক পরা একদল সশস্ত্র ব্যক্তির হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের পাশাপাশি পুরো বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে আটকে পড়া দুই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করল
৬ মিনিট আগে
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তারা শাহবাগে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।
২৭ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেউলী, যশোবন্তপুর ও কালিশংকরপুর হতে ঝামা যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ ও প্রবল স্রোতে ইতিমধ্যে সড়কের একটি বড় অংশ ধসে নদীগর্ভে চলে গেছে। এতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে এবং চরম দুর
১ ঘণ্টা আগে
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ঝুমুর তাঁর দূরসম্পর্কের দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় রেজাউল করিম তাঁদের অনুসরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ঝুমুর বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাসার ফটক দিয়ে প্রবেশের সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে জখম করেন রেজাউল...
১ ঘণ্টা আগে