Ajker Patrika

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ পদে চাকরি

চাকরি ডেস্ক 
আপডেট : ১০ মে ২০২৬, ১৩: ১৮
ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ পদে চাকরি

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদের নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৬৫ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপপরিচালক।

পদসংখ্যা: ৫টি (৬ষ্ঠ গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি পাস। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির আট বছরের চাকরির অভিজ্ঞতা।

পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার।

পদসংখ্যা: ২টি (৭ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি পাস। সরকারি চাকরিতে প্রথম শ্রেণির ছয় বছর বা স্বায়ত্তশাসিত

প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির আট বছরের চাকরির অভিজ্ঞতা।

পদের নাম: মেডিকেল অফিসার।

পদসংখ্যা: ২০টি (৮ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস পাস এবং মেডিকেল পেশায় দুই বছর চাকরির অভিজ্ঞতা।

পদের নাম: সহকারী পরিচালক।

পদসংখ্যা: ৮টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি পাস।

পদের নাম: গবেষণা কর্মকর্তা।

পদসংখ্যা: ২টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি পাস।

পদের নাম: স্বাস্থ্য প্রশিক্ষক কাম-মেডিকেল অফিসার।

পদসংখ্যা: ৩টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস পাস। মেডিকেল কলেজে ইন্টার্নশিপ শেষে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুই বছরের চাকরির অভিজ্ঞতা।

পদের নাম: ধর্মীয় প্রশিক্ষক।

পদসংখ্যা: ১টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কামিল ডিগ্রি পাস। তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।

পদের নাম: সমাজবিজ্ঞান প্রশিক্ষক (কৃষি)।

পদসংখ্যা: ১টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও সংখ্যা: কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি বা চার বছর মেয়াদি প্রফেশনাল ডিগ্রি, যা মাস্টার্স ডিগ্রির সমতুল্য। দ্বীনি শিক্ষায় শিক্ষিত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

পদের নাম: সমাজবিজ্ঞান প্রশিক্ষক (পশুপাখি পালন ও মৎস্য চাষ)।

পদসংখ্যা: ২টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মৎস্য বা পশুপালন বিষয়ে স্নাতক ডিগ্রি বা চার বছর মেয়াদি প্রফেশনাল ডিগ্রি, যা মাস্টার্স ডিগ্রির সমতুল্য। মৎস্য বা পশুপালন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। দ্বীনি শিক্ষায় শিক্ষিত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

পদের নাম: প্রোগ্রাম অফিসার।

পদসংখ্যা: ১৮টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর বা সমমানের মাদ্রাসা ডিগ্রি পাস।

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য অনুষদের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রিসহ পাঁচ বছরের অভিজ্ঞতা।

পদের নাম: ভাষা শিক্ষক (আরবি)।

পদসংখ্যা: ১টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আরবিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: প্রোডাকশন ম্যানেজার।

পদসংখ্যা: ১টি (৯ম গ্রেড)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি পাস।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

বয়সসীমা: ১ এপ্রিল, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ হবে। তবে ‘উপপরিচালক’ পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন, ২০২৬; বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

‘এভাবে হাসলে হবে না, একেবারে বাড়িতে পাঠিয়ে দেব’

সংবিধি না হওয়া পর্যন্ত ববিতে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না: সিন্ডিকেট সভার সিদ্ধান্ত

১১ বছর আগে তৃণমূলের মঞ্চে উপেক্ষিত শুভেন্দুই আজ পশ্চিমবঙ্গের ‘মঞ্চনেতা’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত