
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসের আরও এক যাত্রীর লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নদীর ৩০ ফুট গভীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গতকাল বুধবারের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে ঢাকার উদ্দেশ ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস বুধবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়ার ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। ঘটনাটি ঘটে ৩ নম্বর ঘাটে। বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাস্থলে নিখোঁজ বাসযাত্রীদের স্বজনেরা আহাজারি করছিলেন। সেখানে মজনু মিয়া নামের এক ব্যক্তি তাঁর ছেলে উজ্জলের অপেক্ষা করছিলেন। তখনো নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে ডুবুরি দলের সদস্যরা পদ্মার ৩০ ফুট পানির নিচ থেকে উজ্জলের লাশ উদ্ধার করে কুলে নিয়ে আসেন। এ সময় শোকাহত স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
সর্বশেষ লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম উজ্জল হোসেন (৩৫)। তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার ঝাও গ্রামের মজনু মিয়ার ছেলে।
মজনু মিয়া জানান, উজ্জলের সন্ধান পেতে বুধবার রাত থেকেই তিনি ও তাঁর স্বজনেরা ঘাটে অপেক্ষা করছিলেন।
মজনু মিয়া বলেন, ঈদে আমার ছেলে বাড়ি আসে। আমাদের সঙ্গে ঈদ করে বুধবার বিকেলে ঢাকায় ফিরছিল। তখনো জানতাম না, আমার ছেলে ওই গাড়ির ভেতরে ছিল। রাতে তাঁর ফোন বন্ধ পাওয়ায় সন্দেহ হলে আমরা পরিবারের সদস্যরা ঘাটে চলে আসি। রাতভর ছেলের খোঁজে কাটিয়ে দিই এখানে। এরপর সকালে আমার ছেলের লাশ পানি থেকে উদ্ধার করে ডুবুরি দল।

কুমিল্লার দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত মকবুল হোসেন (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
৪ মিনিট আগে
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওঁরাও সম্প্রদায়ের মানুষ বিকাশ খা খা। সংসারে আটজনের ভার তাঁর ওপর। চাষের জন্য নিজের কোনো জমি নেই। এক জোড়া মহিষ ছিল, তা দিয়ে অন্যের জমিতে চাষ করে সংসার চালান। একটি মহিষ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত কূপে পড়ে মারা গেছে। এখন সংসার কীভাবে চলবে, সেই চিন্তা করে কূল পাচ্ছেন
৭ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চার গ্রামে বিএনআর নামের হাইব্রিড ধান আবাদ করে বিপাকে পড়েছেন প্রায় অর্ধশত কৃষক। প্রায় ৭০ একর জমিতে ধানগাছে শিষ না আসা ও চিটা ধান হওয়ায় লাখ লাখ টাকার ক্ষতির মুখে তাঁরা। কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানি ও কৃষি বিভাগ।
১১ মিনিট আগে
নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড নামে একটি কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা...
৪২ মিনিট আগে