ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে ফিরোজ মাহমুদ (৪০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ মাহমুদ অর্জুনালাই গ্রামের বাসিন্দা।
হত্যার ঘটনায় ফিরোজ মাহমুদের ছেলে হাবিবুর রহমান আজ রোববার একই গ্রামের জহিরুল ইসলামের (৪২) বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেছেন। এর আগেই পুলিশ জহিরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানিয়েছেন, জহিরুল এলাকার চিহ্নিত মাদক কারবারি। ফিরোজও তাঁর সঙ্গে মাদক কারবার করতেন। মাদক কারবারকে কেন্দ্র করে মাস দুয়েক আগে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই শনিবার রাতের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, বোনকে উত্ত্যক্ত করায় ক্ষুব্ধ হয়ে ফিরোজকে হত্যা করেন জহিরুল। জহিরুলও সাংবাদিকদের কাছে এমন দাবি করেছেন।
ধামরাই থানার পুলিশ জানায়, আগের আক্রোশ থেকে গতকাল শনিবার রাতে স্থানীয় ঈদগাহ মাঠের কাছে দুজনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জহিরুল উত্তেজিত হয়ে তাঁর কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ফিরোজের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় ফিরোজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে জহিরুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা ফিরোজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। পরে বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বোনকে উত্ত্যক্ত করার কারণে জহিরুল ক্ষোভে ও রাগে ফিরোজকে হত্যা করেছেন। হত্যার ঘটনায় মামলা হয়েছে। জহিরুলকে গ্রেপ্তার করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
৩ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
৩ ঘণ্টা আগে