
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-১০ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বেচাকেনার খবর পেয়ে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো পাওয়া যায়। উদ্ধার করা সব কটি ককটেল অবিস্ফোরিত ছিল। তবে সেগুলো সেখানে কারা রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তপন সরকার আরও বলেন, এ ধরনের অপরাধ দমনে এসআরবি-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটি দৃঢ়প্রতিজ্ঞ।

আগ্রাবাদের বারেক বিল্ডিং-সংলগ্ন ফ্লাইওভারের ওপর একটি কাটা ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি ধরতে গিয়ে কিশোরটি হঠাৎ চলন্ত একটি সিএনজি অটোরিকশার সামনে পড়ে যায়। অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে...
২ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুনগাছতলা থেকে যুবকের পেটে স্কচটেপ মোড়ানো ৭৬ টি পুঁটলিতে ৩৭০০ ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করে তাঁরা।
২৭ মিনিট আগে
পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে। এ ছাড়া জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে।
৩৭ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় কথা পাল নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চকরিয়া পৌরসভার দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কথা পাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইয়াকাটা গ্রামের বাবলা পালের মেয়ে।
৩৯ মিনিট আগে