পাংশা

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

রসমালাইয়ে চেতনানাশক মিশিয়ে ৬৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ১
রাজবাড়ীর পাংশায় সোনার দোকানের মালিক শহিদুল ইসলামকে রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে প্রায় ৬৫ লাখ টাকার সোনা, রুপা ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটনের বিরুদ্ধে। এ ঘটনায় গাজীপুর থেকে লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গাজীপুর মহানগর

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসীর স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার রাজবাড়ী বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন।

চোর সন্দেহে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পূর্বপরিকল্পিত’
রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে মো. জজ আলী বিশ্বাস নামে যুবদলের এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের পরিবারের দাবি, চুরির অভিযোগটি সাজানো এবং পূর্বশত্রুতার জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।












