Ajker Patrika

৪২ দিন বন্ধের পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী সংবাদদাতা
৪২ দিন বন্ধের পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে টানা ৪২ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ নেওয়াজ শিবলী। তিনি জানান, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে গত ১২ অক্টোবর থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। ৪২ দিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে একটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে দীর্ঘ ৪২ দিন পর এ নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এ পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। ফেরি চলাচল স্বাভাবিক হলে তাঁদের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত