সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও দুটি গুলি উদ্ধার
সিরাজগঞ্জ শহরের চায়না বাঁধ এলাকার কাশবনের ভেতর থেকে একটি দেশীয় রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এসআরবি-১২ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।